লিটন দাস

ছবির উৎস, BCCI

ছবির ক্যাপশান, লিটন দাস, ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তার ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের জন্য পাওয়া যেতো চার কোটির মতো টাকা, ডলারের হিসেবে যা যুক্তরাষ্ট্রের তিন লাখ ডলার।

তবে সেরা ১২ দলের মধ্যে থাকতে পারলে কোনো দল পাবে সাড়ে পাঁচ কোটির বেশি টাকা, যা ডলারের হিসেবে চার লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশ যদি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে এর বড় আর্থিক প্রভাব পড়বে খেলোয়াড়দের ওপর। ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস এবং প্রাইজমানির সুযোগ থেকে বঞ্চিত হবেন তারা। ফলে ব্যক্তিগত আয়েও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন জাতীয় দলের ক্রিকেটাররা।

এক্ষেত্রে আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। আইসিসির কাছ থেকে তিন লাখ থেকে পাঁচ লাখ মার্কিন ডলার অংশগ্রহণ ফি পাওয়ার কথা, সেটি আর পাওয়া যাবে না। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় চার থেকে ছয় কোটি টাকা, যা বোর্ডের জন্য একটি বড় ক্ষতি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্ব ক্রিকেটের অন্যতম লাভজনক টুর্নামেন্ট। এই আসরে অংশ না নিতে পারলে খেলোয়াড় ও বোর্ড উভয়ের জন্যই আর্থিক প্রভাব হবে উল্লেখযোগ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *