ক’দিন আগে রাইজিং স্টার্স এশিয়া কাপে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি করেছিলেন হার্ডহিটার হাবিবুর রহমান সোহান। নিলামে ‘ডি’ ক্যাটাগরিতে রাখায় বিস্ময়ের সৃষ্টি করেছিল। ১৮ লাখ ভিত্তিমূল্যের সেই সোহানকে ৫০ লাখ টাকায় কিনে চমক দেখিয়েছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস।
আরেক তরুণ ওপেনার জিসান আলমকে ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রাইজিং এশিয়া কাপে বাংলাদেশর দলের অধিনায়ক আকবর আলীকে ৩৪ লাখে দলে নিয়েছে রাজশাহী। একই টুর্নামেন্টে চমক দেখানো পেসার আব্দুল গাফফারকে ৪৪ লাখ টাকায় নিয়েছে রাজশাহী। রিপন মন্ডলকেও ২৫ লাখ টাকায় নিয়েছে রাজশাহী। আর মাহফিজুল ইসলাম রবিনকে ২২ লাখে দলে নিয়েছে চিটাগাং।
ঢাকা ক্যাপিটালস ৫২ লাখ টাকায় দলে নিয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ মিঠুনকে। গত আসরে ঢাকা ক্যাপিটালসে খেলেছিলেন সাব্বির রহমান। তাঁকে ২৮ লাখ টাকায় ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। ভিত্তিমূল্য ১৮ লাখ টাকায় ঢাকা কিনেছে এক সময় জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটার নাসির হোসেন।
২২ লাখে আফিফ হোসেনকে দলে নিয়েছে সিলেট। আবু হায়দার রনিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয়কে ৩৭ লাখে তাকে দলে নেয় চট্টগ্রাম। নাহিদ রানাকে ৫৬ লাখে দলে নিয়েছে রংপুর।
