ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার যমুনা সেতু লিংক রোডের ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: গাইবান্ধার সাদুল্লাপুরের আইজালের ছেলে সুলতান মাহমুদ (২৮), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০), হাম্বুলের স্ত্রী নার্গিস (৩০), ১২ বছরের নিরব, একই এলাকার ও দোলা (৪৫) নামের এক নারী।

এরমধ্যে নার্গিস ও নিরব মা-ছেলে এবং দোলা তাদের স্বজন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, কালিহাতী উপজেলার ধলাটেংগর নামক স্থানে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে হাঁটাহাঁটি করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, তিন নারী ও এক পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *