জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, টাকা উদ্ধারের নামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ১৮ বছর পর এ দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ।

বিমানবন্দর সূত্র জানায়, বেলাল উদ্দিন সৈয়দপুর বিমানবন্দর দিয়ে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে তাঁর ব্যাগ ও দেহ তল্লাশি করা হলে নগদ অর্থ পাওয়া যায়। বড় অঙ্কের নগদ অর্থ বহনের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আটক বেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি। তার দাবি, আমি ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে এই টাকা বহন করছিলাম। এর সঙ্গে কোনো অবৈধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই। টাকার উৎস বৈধ এবং প্রয়োজনীয় কাগজপত্র পরে দেখাতে পারবেন।

ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *