ঢাকার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার দুইদিন পর সোমবারের চিত্র। একতলা ভবনের চাল বা ছাউনি পুড়ে গেছে, সামনে পোড়া আবর্জনার স্তূপ। দূরে কয়েকটি বিমান দাঁড়িয়ে আছে

ছবির উৎস, BBC/MUKIMUL AHSAN

ছবির ক্যাপশান, ঢাকার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার দুইদিন পর সোমবারের চিত্র

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২৭ ঘণ্টা ধরে আগুন জ্বলেছে। আগুন নেভাতে কাজ করতে হয়েছে ৩৭টি ইউনিটকে। ভয়াবহ এই আগুনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা অন্য বিমানবন্দরে অবতরণও করাতে হয়েছে।

শনিবার বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে লাগা আগুনে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ আমদানিকারকদের পণ্য সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিমানবন্দরের মতো এত গুরুত্বপূর্ণ স্থানে এই আগুন এত ছড়িয়ে পড়লো কীভাবে, কিংবা নেভাতেও বা এত সময় কেন প্রয়োজন হলো সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা।

এ নিয়ে ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং বা সিঅ্যান্ডএফ প্রতিনিধিদের সাথেও বিবিসি বাংলা কথা বলেছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *