চলতি বছরের শুরু থেকেই এলপিজি নিয়ে ভোগান্তিতে সাধারণ গ্রাহকরা (ফাইল ছবি)

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, চলতি বছরের শুরু থেকেই এলপিজি নিয়ে ভোগান্তিতে সাধারণ গ্রাহকরা (ফাইল ছবি)

পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন, অবৈধ মজুদ ঠেকাতে অভিযান- বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে নানা তেলেসমাতি কর্মকাণ্ড কয়েকদিন ধরেই সংবাদের শিরোনাম হচ্ছে। এবার জ্বালানি নিয়ে এই অস্থিরতার প্রভাব পৌঁছালো সাধারণ মানুষের রান্নাঘরেও।

এমন পরিস্থিতিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম এক ধাক্কায় কেজি প্রতি প্রায় ৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।

অর্থাৎ বাসাবাড়ি কিংবা ছোট রেস্তোরাতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত- ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারে এখন ৩৮৭ টাকা বাড়তি ব্যয় করতে হবে।

“ঘোষণা দিয়ে লাভ কী? দাম তো আগে থেকেই বেশি। গত মাসেই গ্যাস কিনেছি আঠারশো টাকা দিয়ে, তার আগের মাসে চব্বিশ’শো টাকায়,” বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকার আফতার নগর এলকার বাসিন্দা পারভেজ হাসান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *