জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে লম্বা সময়ের অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে লম্বা সময়ের অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে

পড়ার সময়: ৬ মিনিট

ইরান যুদ্ধের জের ধরে বাংলাদেশে তেলের পাচার, কালোবাজারি ও মজুতদারির অভিযোগ জোরেশোরে ওঠার প্রেক্ষাপটে সরকার পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের ঘোষণা দিয়েছে।

পাশাপাশি সারাদেশে জেলা ও পুলিশ সুপারদের মনিটর করার নির্দেশনা এবং মজুত ঠেকাতে ৯টি জেলায় তেলের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করার কথা জানিয়েছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

“একই সঙ্গে দেশের ভেতরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও তেল পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে,” মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অর্থাৎ যুদ্ধের কারণে তেলের সরবরাহ না কমলেও ফিলিং স্টেশনগুলোতে তেলের যে তীব্র সংকট দেখা যাচ্ছে তার জন্য মজুতদারিকেই বেশি সন্দেহ করা হচ্ছে।

যদিও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম বলছেন, পেট্রোল পাম্পে তেল মজুতের কোনো সুযোগ নেই এবং তারা মনে করেন সরকার চাইলে সেটি সহজে যাচাই করতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *