জুলাই সনদ স্বাক্ষরের পর তা ধরে দেখাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পেছনে বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ছবির উৎস, CA PRESS WING

ছবির ক্যাপশান, অক্টোবরে জুলাই সনদ স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের যে সময়সীমা দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তা প্রায় শেষ হওয়ার পথে। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে অচলাবস্থা তৈরি হয় কি-না তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সাত দিনের সেই সীমা সোমবার অতিক্রান্ত হতে যাচ্ছে। যদিও দলগুলো নিজেদের মধ্যে একমত হওয়া দূরের কথা, আলোচনাতেই বসতে পারেনি। বিএনপি জানিয়েছে, তারা শুধু সরকার বা কমিশনের সাথে আলোচনায় বসতে রাজি আছে।

দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে বলে আগেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিলো।

বিএনপি ও জামায়াতে ইসলামী- দুই দলই উল্টো এ সংকটের জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারকে দায়ী করেছে। উভয় দলই সংশয় প্রকাশ করে বলছে যে, সরকার হয়তো ‘কোনো বিশেষ দল’কে সুবিধা দিতে এটি করেছে।

রাজনৈতিক অঙ্গনে কেউ কেউ বলছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে দলগুলোর সাথে আলোচনার পর নেওয়া সিদ্ধান্ত যথাযথভাবে না আনা এবং এ নিয়ে তৈরি হওয়া সংকট দলগুলোর ওপর চাপিয়ে দেওয়ার পেছনে নির্বাচন প্রলম্বিত করার একটি চেষ্টাও থাকতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *