শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা – সব আমলেই দেওয়া হয়েছে দায়মুক্তির আইনি ভিত্তি

দায়মুক্তি! গণঅভ্যুত্থানের পর থেকে ঘুরেফিরে বারবার সামনে এসেছে এই প্রসঙ্গ। সম্প্রতি এ নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যের পর আবার শুরু হয় আলোচনা-সমালোচনা।

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি আইনটি কোন সময় অব্দি জারি করা হবে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে এবারও আইন করার ক্ষেত্রে অতীতেই ঘটনাগুলোই আলোচনায় আসছে।

কারণ বাংলাদেশের রাজনীতিতে এর আগেও অন্তত তিনবার আইন ও অধ্যাদেশ জারি করে দায়মুক্তি দেওয়া হয়েছে।

আর রাজনীতির বাইরে ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য আইন করে সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়া হয়।

দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা – সবার আমলেই দেওয়া হয়েছে দায়মুক্তির আইনি ভিত্তি। তবে এর কোনোটিই পরবর্তী সময়ে আর কার্যকর থাকেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *