গাজায় কয়েকটি ভবন থেকে ধোঁয়া উঠছে

ছবির উৎস, Anadolu via Getty Images

ছবির ক্যাপশান, হামাস ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনা অনুযায়ী জিম্মি মুক্তিতে রাজি হওয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে তাদের সেনাবাহিনীকে

হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে, তবে তারা যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার কয়েকটি বিষয়ে আরও আলোচনা চাইছে বলে তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে।

ওদিকে গাজা উপত্যকায় সামরিক তৎপরতা কেবল প্রতিরক্ষামূলক অভিযানের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য সেনাবাহিনীকে নতুন নির্দেশনা জারি করেছে ইসরায়েল।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব গাজা সিটি ‘দখলের’ তৎপরতা থামাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট “শান্তি পরিকল্পনা গ্রহণ” অথবা “নরকের মুখোমুখি” হওয়ার জন্য হামাসকে রোববার পর্যন্ত সময় দিয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *