জাহানারা আলম

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জাহানারা আলম

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম এক গুরুতর অভিযোগ এনেছেন, যেটিকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ‘জঘন্যতম ঘটনা’ বলছেন কেউ কেউ।

২০২২ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ চলাকালে দলের কয়েকজন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন জাহানারা আলম।

সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেয়া এক সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, সে সময় দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলামসহ একাধিক কর্মকর্তা তার ও তার সতীর্থদের সাথে ‘অশোভন আচরণ’ করেছেন।

জাহানারার দাবি, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে মঞ্জুরুল ইসলাম প্রায়ই খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নামে শারীরিকভাবে স্পর্শ করতেন, এমনকি আলিঙ্গন বা বুকে টেনে ধরতেন।

বর্তমানে চীনে অবস্থান করা ৪৬ বছর বয়সী মানজুরুল ইসলাম অভিযোগগুলো সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *