জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সমমনা দলগুলোকে নিয়ে ‘নির্বাচনী জোট’ গঠনের পরিকল্পনা বাতিল করে নির্বাচনী আসন ভিত্তিক সমঝোতা করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সমমনা দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টার পর দলটির আসন সমঝোতার ঘোষণা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষ করে এটি কোনো ‘বিশেষ’ বা ‘গোপন কৌশল’ কি না সেই প্রশ্নও তুলছেন অনেকে।

কারও কারও ধারণা, বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হতে পারে, সেজন্যই এমন কৌশল নিয়েছে দলটি।

তাদের মতে, বিএনপিও সমমনাদের জন্য সুনির্দিষ্ট আসন রেখে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করায় এখন জামায়াতও একই পথে হাঁটতে যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *