জামায়াতে ইসলামীর হিন্দু সম্মেলনের র‍্যালিতে কৃষ্ণ নন্দী
ছবির ক্যাপশান, খুলনা-১ আসনে হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে এবার প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

খুলনার দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দীকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

মি. নন্দী বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি।

গত নয়ই ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। বাকি পাঁচ আসনে প্রার্থীর ক্ষেত্রে কোনো পরিবর্তন না আসলেও পহেলা ডিসেম্বর কেবলমাত্র খুলনা-১ এর এই আসনটিতেই পূর্বঘোষিত প্রার্থী পরিবর্তন করে মি. নন্দীকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ওই আসনে প্রথমে প্রার্থী হিসেবে দলটির স্থানীয় নেতা আবু ইউসুফের নাম ঘোষণা করা হয়েছিলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *