বুধবার ইশতেহার ঘোষণা করে জামায়াতে ইসলামী

ছবির উৎস, JAMAAT-E-ISLAMI

ছবির ক্যাপশান, বুধবার ইশতেহার ঘোষণা করে জামায়াতে ইসলামী

কর্মজীবী নারীদের কর্মঘণ্টা তিন ঘণ্টা কমানোর যে বক্তব্য নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনা এর আগেও তৈরি হয়েছিল, সেই বিষয়টি ব্যাখ্যা করে নির্বাচনী ইশতেহারে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনেরও ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করে জামায়াতে ইসলামী।

ইশতেহার ঘোষণার আগে দলটির আমির শফিকুর রহমান বলেন, “আমরা বেকারভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেবো। চা শ্রমিকদের জন্য ইনসাফ করা হবে। একজন চা শ্রমিকের সন্তান যেন একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন”।

সেই সাথে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও পাহাড়ি-বাঙালি দূরত্ব ও বৈষম্য দূর করতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন দলটির আমির।

১০ট প্রতিশ্রুতির কথা জানিয়ে ইশতেহারে দলটি বলেছে, আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আর এর বিপরীতে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গঠন করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *