জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান
ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সিলেটের এমসি কলেজ নামে পরিচিত মুরারিচাঁদ কলেজে পড়ার সময়ে ‘হতাশ’ হয়ে জাসদ ছাত্রলীগ ছেড়ে কলেজ হোস্টেলেই গোপন কার্যক্রমে থাকা ‘ইসলামী সংগঠনের’ সাক্ষাৎ পেয়েছিলেন।

পরে কয়েক বছর ছাত্রশিবির করার পর আনুষ্ঠানিকভাবে তিনি সিলেটে জামায়াতের রাজনীতিতে যোগ দিয়েছিলেন ১৯৮৪ সালে।

দলটিতে ‘বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া’ নেতাদের কয়েকজনের আওয়ামী লীগ সরকারের সময়ে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি হওয়ার পর তৈরি হওয়া নেতৃত্ব শুন্যতার মধ্যেই তিনি প্রথমে দলের সেক্রেটারি জেনারেল ও পরে দলের আমীর নির্বাচিত হন তিনি।

জামায়াতের রাজনীতি পর্যবেক্ষণ যারা করেন তাদের মতে, মি. রহমানের নেতৃত্বেই জামায়াত নিজস্ব সাংগঠনিক খোলস ভেঙ্গে বেরিয়ে এসে বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষের কাছে যাওয়ার ধাপে এসে পৌঁছেছে এবং এর অংশ হিসেবেই দলটি সংখ্যালঘু ও মুক্তিযোদ্ধাদের দলে ভিড়িয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নও দিয়েছে।

“তিনি দলটিকে নির্দিষ্ট পরিমণ্ডলে আটকে না রেখে সবমহলের কাছে নিয়ে এসেছেন। জামায়াতে ইসলামীর ইতিহাসেই এটি একটি ভিন্ন ডাইমেনশন,” বিবিসি বাংলাকে বলছিলেন দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *