জাপানের মধ্যাঞ্চলের গানমা প্রদেশে একটি এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনার কবলে পড়েছে ৫০টির বেশি যানবাহন। আর এই দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত এবং আরও অন্তত ২৬ জন আহত হয়েছেন। 

স্থানীয় পুলিশ জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। টোকিও থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিনাকামি শহরের কান-এতসু এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ থেকে দুর্ঘটনার সূত্রপাত হয়। এরপর দ্রুতগতির আরও অনেক গাড়ি এসে ওই দুই গাড়ির ওপর আছড়ে পড়লে একের পর এক যানবাহনে আগুন ধরে যায়। 

পুলিশ জানিয়েছে, এতে টোকিওর ৭৭ বছর বয়সি এক নারী এবং একজন ট্রাকচালক নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। 

তুষারপাতের সতর্কতার মধ্যে নিউ ইয়ারের ছুটি শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো রাস্তা আটকে দিলে পেছন থেকে আসা গাড়িগুলো পিচ্ছিল সড়কে ব্রেক করতে না পেরে একের পর এক ধাক্কা খায়।

প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *