বাংলাদেশের জাতীয় সংসদ

ছবির উৎস, BBC/MUKIMUL AHSAN

ছবির ক্যাপশান, বাংলাদেশের জাতীয় সংসদ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের পর এখন বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ। আগামী ১২ই মার্চ এই নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরদিনই অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি রাতে নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে হয় সংসদ অধিবেশন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ প্রথম অধিবেশন থেকে শুরু করে পরবর্তী পাঁচ বছর। সে হিসেবে আগামী ২০৩১ সালের মার্চ পর্যন্ত মেয়াদ থাকবে এই সংসদের।

গত ১৭ই ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সরকার গঠন করেছে বিএনপি। সরকারি দলীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রীতি অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি। ওই অধিবেশনেই আনুষ্ঠানিকভাবে সংসদের স্পিকারও নির্বাচিত হবে। একই দিন ডেপুটি স্পিকারও নির্বাচিত হওয়ার কথা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *