খুলনা - ১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী
ছবির ক্যাপশান, খুলনা – ১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলোচনা তৈরি করলেও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ইসলামপন্থি দল হলেও খুলনায় হিন্দু ধর্মাবলম্বী একজন প্রার্থী মনোনয়ন দিয়ে ‘উদারনীতির’ প্রমাণ রাখতে চেয়েছিল জামায়াত।

তবে মাঠের চিত্র ভিন্ন। ভোটাররা বলছেন, ধর্মীয় পরিচয় নয়, বরং এলাকায় পানির সমস্যাসহ নানা সংকট যারা সমাধান করবেন বলে মনে হবে, মূলত তাকেই ভোট দেবেন তারা।

খুলনার ছয়টি আসনের মধ্যে দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা – ১ আসনে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল বিগত সময়ে। এমনকি স্বাধীনতার পর বেশিরভাগ সময়ই এই আসনে হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সেই বিবেচনায় জামায়াতে ইসলামী মি. নন্দীকে মনোনয়ন দেয় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এবার আওয়ামী লীগের অবর্তমানে ভোটারদের হিসাব কী হয় তা নিয়ে নানা প্রশ্ন ঘুরছে খুলনাসহ দেশের রাজনীতিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *