সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করে বিএনপি। বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সমাবেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ নানা কর্মসূচিতে দিনভর ব্যস্ত থাকেন দলটির নেতাকর্মীরা। আমাদের জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর :

জয়পুরহাট : বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান প্রমুখ। 

নীলফামারী : সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম ও রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখা।

নাটোর : বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা বিএনপির আয়োজনে উপশহর মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ প্রমুখ।

টাঙ্গাইল : বেলা ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বরিশাল : বেলা ১১টার দিকে নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-৫ আসনের দলীয় প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

গাজীপুর : বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর শিববাড়ী মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রায় গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনিসহ হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।

গাইবান্ধা : সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের ডিএস রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নী টিটুল প্রমুখ।

দিনাজপুর : বিকেলে শহরের জেল রোডের জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ঘোড়ার গাড়ি ও বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করেন।

কালিয়াকৈর (গাজীপুর) : সকালে কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে লতিফপুর এলাকায় উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাবেক মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ উদ্দিন প্রমুখ।

কালিহাতী (টাঙ্গাইল) : বিকেল ৩টায় পৌর অডিটরিয়াম হলে আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি।

শিবচর (মাদারীপুর) : সকালে শহরে শিবচর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।

দুমকি (পটুয়াখালী) : সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ইউট্যাব, জিয়া পরিষদ, ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ) : সকালে উপজেলা বিএনপির উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *