একটি ভোট বাক্সে সংসদ নির্বাচন ও গণভোটের সাদা ও গোলাপি দুই রংয়ের ব্যালট রাখছেন একজন, বাক্সের ভেতরে আরো কিছু ভোট দেখা যাচ্ছে। সম্প্রতি নির্বাচন কমিশন আয়োজিত মক ভোটের দিনের ছবি

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে, প্রতীকী ছবি

‘অনিশ্চয়তা’ ও ‘শঙ্কা’ নিয়ে সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বা জাপা। তবে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে রাজনৈতিক দলগুলো রয়েছে পাল্টাপাল্টি অবস্থানে।

এই ইস্যুতে বিএনপি ‘নমনীয়’ অবস্থানে আছে বলে দলটির নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে। তবে আপত্তি রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন দলের।

অন্যদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার পর ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়লেও ভোটের মাঠে নানা সমীকরণে তৎপরতা চালাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বর্তমানে সক্রিয় দলগুলো।

ভোটের তফসিল ঘোষণার পর রাজনীতি যখন নির্বাচনমুখী, এর মধ্যেও জাতীয় পার্টি এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ১৪ দলীয় জোটের অন্য শরিকেরা নিশ্চিত নয় যে তারা এই নির্বাচনে অংশ নিতে পারবে কি না। তাদের বিষয়ে শেষপর্যন্ত অন্তর্বর্তী সরকার কী অবস্থান নেয়, তাও স্পষ্ট নয় ওই দলগুলোর কাছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *