মুহাম্মদ ইউনূস

ছবির উৎস, Chief Adviser’s Press Wing

ছবির ক্যাপশান, জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জাতীর উদ্দেশে ভাষণে তিনি জানিয়েছেন, চারটি বিষয়ের ওপর করা একটি প্রশ্নেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন ভোটাররা।

জাতীয় নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন, গণভোট কখন অনুষ্ঠিত হবে, এই প্রশ্ন নিয়ে দেশে রাজনৈতিক বিভাজন গত কদিন ধরেই স্পষ্ট হয়ে উঠেছিল; যা নিরসনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করার কথা বললেও কোনো ফল আসেনি।

অবশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছ থেকেই এলো সেই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার দুপুরে জাতীর উদ্দেশে ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট বিষয়ে সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। যেখানে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে ভোট অনুষ্ঠিত হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *