জাকের আলী অনিক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জাকের আলী অনিক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি খেলায় জয় দিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

দুটি ম্যাচেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নেমেছে এবং বেশ সুবিধাজনক অবস্থানে থেকেও আফগানিস্তানকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। যে কারণে বাংলাদেশের এই দলটির অধিনায়ক জাকের আলী অনিককে নিয়ে উঠেছে প্রশ্ন।

একদিকে অধিনায়কত্ব, আরেকদিকে ব্যাট হাতে দুরবস্থা সব মিলিয়ে ক্রিকেট সমর্থক ও বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, যিনি দলেই নিশ্চিত নন তিনি কীভাবে অধিনায়ক?

আবার কেউ কেউ বলছেন জাকের আলীর অধিনায়কত্ব ভালো, তবে ব্যাটিং-এ উন্নতি আসা দরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *