ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কর্ণধার ড. জাকির নায়েক

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কর্ণধার ড. জাকির নায়েক

ইসলামি বক্তা জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে একপ্রকার ধোঁয়াশা তৈরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তার আগমন বা ইভেন্ট আয়োজনের অনুমতি চেয়ে কোন আবেদনই এখনো পায়নি তারা। যদিও অনুমতি নিয়েই সব প্রস্তুতি সম্পন্ন করার দাবি আয়োজক প্রতিষ্ঠানের।

গত কয়েকদিন ধরেই প্রচারণা চলছে যে, ঢাকা ও ঢাকার বাইরে একাধিক আয়োজনে অংশ নিতে আগামী ২৮শে নভেম্বর বাংলাদেশে আসবেন ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েক।

বিশেষ করে জাকির নায়েক ঢাকায় এলে তাকে যেন গ্রেপ্তার করে দিল্লির হাতে তুলে দেয়া হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন বক্তব্যের পর এই আলোচনা বাড়তি মাত্রা পায়।

যদিও তার ঢাকায় আসার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোনো স্পষ্ট বক্তব্য আসছিল না।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বরাত দিয়ে কয়েকটি স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর নানামুখি ব্যস্ততার কারণে জাকির নায়েককে এখনই বাংলাদেশে আসার অনুমতি দেয়া হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *