১৭ সেপ্টেম্বর, উত্তরপশ্চিম পোল্যান্ডের ওরজিশে পোল্যান্ড ও ন্যাটো সদস্য দেশের সামরিক মহড়ার সময় বিস্ফোরণ থেকে ওঠা ধোঁয়া মাঠের ওপর উঠছে।

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, যুদ্ধে ব্যবহৃত গোলা-বিস্ফোরক থেকেও কার্বন নিঃসরণ বাড়ছে

বিশ্বজুড়েই বিভিন্ন দেশের সামরিক বাহিনীগুলো অরও আধুনিক অস্ত্র পাওয়ার জন্য তোড়জোর চালাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে নানাভাবে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকাও এর একটা কারণ। তবে এসব বাহিনীগুলোর কর্মকাণ্ডও কার্বন নিঃসরণ ক্রমাগত বাড়িয়ে চলেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক প্রতিবেদনে সতর্ক করেছেন— সামরিক খরচ বাড়তে থাকার প্রবণতা জলবায়ু বিপর্যয়কে আরও ত্বরান্বিত করছে।

বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী সংঘাত বাড়লে সামরিক খরচও বাড়বে, ফলে কার্বন নিঃসরণ আরও বেড়ে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, এত অর্থ প্রতিরক্ষা খাতে ব্যয় হওয়ায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অভিযোজনের জন্য প্রয়োজনীয় সম্পদও কমে যাচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *