ছবিতে বিভিন্ন সময় অন্য দেশের নেতাদের সাথে খালেদা জিয়া

খালেদা জিয়ার সাথে সাবেক মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার

ছবির উৎস, JEWEL SAMAD/AFP via Getty Images

২০০১ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি দেখতে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন সাবেক মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার। এসময় দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের সাথে দেখা করেন তিনি। তেসরা অগাস্ট খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ান তারা

২০০২ সালের ১২ই জানুয়ারি ঢাকায় চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী ঝু রংজির সাথে কথা বলছেন খালেদা জিয়া। আনুষ্ঠানিকভাবে তারা সম্মেলন কেন্দ্রটি উদ্বোধন করেন।

ছবির উৎস, JEWEL SAMAD/AFP via Getty Images

২০০২ সালের ১২ই জানুয়ারি ঢাকায় চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী ঝু রংজির সাথে কথা বলেন খালেদা জিয়া। আনুষ্ঠানিকভাবে তারা সম্মেলন কেন্দ্রটি উদ্বোধন করেন।

২০০২ সালের ২৯শে জুলাই ঢাকায় পৌঁছানোর পরপরই পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি পারভেজ মোশাররফকে লাল-গালিচা সংবর্ধনা দেয়া হয়। তিনি বাংলাদেশ সফরকারী প্রথম পাকিস্তানি সামরিক শাসক।

ছবির উৎস, SHAWKAT KHAN/AFP via Getty Images

২০০২ সালের ২৯শে জুলাই ঢাকায় পৌঁছানোর পর পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি পারভেজ মোশাররফকে লাল-গালিচা সংবর্ধনা দেয়া হয়।

বাংলাদেশের সেসময়কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমিরউদ্দিন সরকার ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে স্বাগত জানান।

২০০২ সালের ৩১শে জুলাই ঢাকার তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদায়ী অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পাশে হাসছেন মোশাররফের স্ত্রী সেহবা।

ছবির উৎস, SHAWKAT KHAN/AFP via Getty Images

২০০২ সালের ৩১শে জুলাই ঢাকার তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদায়ী অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পাশে হাসছেন মোশাররফের স্ত্রী সেহবা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *