26 October 2025, 15:15 PM
Chetla Incident Update: চেতলা থানার ওসির দায়িত্বে আনা হল অমিতাভ সরখেলকে। তিনি আলিপুর থানার অ্যাডিশনাল ওসি পদে ছিলেন। তিন মাস আগে চেতলা থানার ওসির পদোন্নতি হয়ে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে আছেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েও দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এবার অমিতাভ সরখেলকে ওসি করা হল।
26 October 2025, 09:00 AM
Basirhat Incident: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার খোলাপোতায় আজ, রবিবার সকালে গ্রামবাসীরা কচুরিপানা ভর্তি একটি খালের ধারে অজ্ঞাতপরিচয় এক যুবকের পচাগলা দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর যায় মাটিয়া থানায়। ঘটনাস্থলে পুলিস আসে।
26 October 2025, 08:45 AM
Chetla Incident: চেতলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবকের দেহ। নাম অশোক পাশওয়ান (৪০)। ঘটনাস্থল, চেতলা থানা এলাকার শ্যাম বোস রোড। অকুস্থলে চেতলা থানার পুলিস। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। গাড়ির সার্ভিস সেন্টারে কাজ করত। একজনকে আটক করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, চেতলা রোডে ১৭ নম্বর বাসস্ট্যান্ডে বসে অশোক-সহ কয়েকজন মদ্যপান করছিলেন। সেখানেই একটি লোহার শাবল অশোকের ঘাড়ের পাশ থেকে ঢুকিয়ে দেয় কেউ। ঘটনার পর থেকেই আতঙ্কিত সকলে।
26 October 2025, 08:15 AM
Rajpur-Sonarpur Dengue: রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে ডেঙ্গিতে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়া ও পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
