চীনের খ্রিষ্টান ধর্মাবলম্বি জিন মিংগ্রি

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, গত সপ্তাহে চীনে গ্রেফতার হওয়া ৩০ জন খ্রিষ্টান ধর্মাবলম্বির একজন জিন মিংগ্রি

প্রার্থনা করতে গিয়ে গত সপ্তাহে নিখোঁজ হয়েছিলেন একজন খ্রিষ্টান ধর্মযাজক। এরপরই গত শুক্রবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী গ্রেস জিন ড্রেক্সেল চীনে বসবাসকারী তার বাবা, ধর্মযাজক জিন মিংগ্রির কাছ থেকে একটি বার্তা পান। মেয়েকে নিখোঁজ ধর্মযাজকের জন্য প্রার্থনা করতে বলেছিলেন জিন মিংগ্রি।

“এর কিছুক্ষণ পরেই, আমার মায়ের কাছ থেকে ফোন আসে। মা জানান যে তিনি আমার বাবার সাথে যোগাযোগ করতে পারছেন না,” বিবিসিকে বলেন মিজ জিন ড্রেক্সেল।

এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তার পরিবার বুঝতে পারে যে মি. জিনও ওই ঘটনায় জড়িয়ে পড়েছেন, যাকে কয়েক দশকের মধ্যে চীনে খ্রিষ্টান ধর্মের মানুষদের সবচেয়ে বড় গ্রেফতার বলে বর্ণনা করা হচ্ছে।

কেউ কেউ এমন আশঙ্কাও করছেন যে, গেল এক সপ্তাহের মধ্যে মি. জিনের প্রতিষ্ঠিত জিওন চার্চ নেটওয়ার্কের সাথে যুক্ত ৩০ জন খ্রিষ্টান ধর্মাবলম্বীকে গ্রেফতারের ঘটনা, গোপনভাবে কর্মকাণ্ড চালানো গির্জাগুলোর ওপর আরও ব্যাপক দমন-পীড়নের সূচনা করতে পারে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *