তাজুল ইসলাম

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা।

পড়ার সময়: ৫ মিনিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা।

এরই মধ্যে, বিএনপিপন্থি আইনজীবী নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ট্রাইব্যুনালে গিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

চব্বিশের গণ অভ্যুত্থানের পরে পাঁচই সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামীপন্থি সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। যদিও আওয়ামী লীগ সরকারের সময়ে এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম।

একইসাথে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল।

এরপর থেকে মি. ইসলাম জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২১টি মামলায় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *