২০২২ সালে উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট হয়

ছবির উৎস, Monir Hossain Jibon

ছবির ক্যাপশান, ২০২২ সালে উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট হয়

বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার পর অনেকের আলোচনাতেই ঘুরে ফিরে আসছে- এই শহরে কে কখন কোন ধরনের দুর্ঘটনায় প্রাণ হারাবে-তার নিশ্চয়তা কোথায়?

সামাজিক মাধ্যমে অনেকে বিভিন্ন সময়ে এমন মৃত্যুর ঘটনা তুলে ধরে লিখছেন- এই শহরে কারও ওপর বিয়ারিং প্যাড পড়ে, কেউ ওপর থেকে ইট পড়ে, কেউ অটোরিকশার ধাক্কায়, কেউ ময়লার গাড়ীর ধাক্কায়, কেউ বা দুই বাসের চিপায় পড়ে মারা যাচ্ছে।

এমনকি স্কুলের ওপর বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী-শিক্ষকের মৃত্যুর ঘটনাও ঘটেছে এই ঢাকাতেই।

এসব ঘটনার কথা উল্লেখ করে সামাজিক মাধ্যমে কেউ লিখছেন ‘এই শহরে মানুষের জীবনই সবচেয়ে সস্তা’, আবার কেউ লিখছেন ‘ঢাকা শহরে জীবনের কোনো দাম নেই। যখন তখন উধাও হয়ে যেতে পারে’।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *