জঙ্গল সলিমপুর

ছবির উৎস, Kamol Das

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর, যেটিকে অনেকেই ‘দেশের ভেতর আরেক দেশ’ এবং ‘সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে বর্ণনা করেন।

মূলত, এর দুর্গম ও পাহাড়ি ভূ-প্রকৃতির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখানে তুলনামূলকভাবে কঠিন। তাই, কার্যত এটি অপরাধীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান নিজেও বলেছেন, “জঙ্গল সলিমপুর, যা একটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।”

হঠাৎ করে বাংলাদেশে জঙ্গল সলিমপুর নিয়ে আলোচনার কারণ, গত ১৯শে জানুয়ারি কয়েকজন ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গ্রেফতারের উদ্দেশ্যে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। কিন্তু শেষ পর্যন্ত র‍্যাবের সদস্যরাই সেখানে হামলার শিকার হয়ে ফেরত চলে আসে।

শুধু তাই নয়, ওই হামলায় র‍্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও তিনজন র‍্যাব সদস্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *