জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত টানা তিন মেয়াদে স্পিকারের দায়িত্বে ছিলেন শিরীন শারমিন চৌধুরী

ছবির উৎস, Shirin Sharmin Chaudhury/FB

ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত টানা তিন মেয়াদে স্পিকারের দায়িত্বে ছিলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ।

সেখানে পুলিশের পক্ষ থেকে দুই দিনের রিমান্ড আবেদন জানানো হলে সেটি নামঞ্জুর করে মিজ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার দেড় বছরেরও বেশি সময় পর গ্রেফতার হলেন টানা তিনবারের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা ও রংপুরে জুলাইয়ের একাধিক হত্যা মামলায় মিজ চৌধুরীর নাম রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *