উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার সময় গ্রিসের উপকূলের কাছে একটি রাবারের নৌকায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। নৌকাটি থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) গ্রিস কোস্ট গার্ড জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের নিকটবর্তী এলাকা থেকে ২৬ জনকে উদ্ধার করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং ১ জন চাদের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

উদ্ধারপ্রাপ্তরা জানান, যাত্রাপথে যারা মারা গিয়েছিলেন, পাচারকারীদের নির্দেশে তাদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *