বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে তিনি হাসপাতালেই আছেন।

আজ শনিবার সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের ফেরা প্রসঙ্গে প্রথমে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এর কিছু পরে অনেকটা একই ভাষায় এই প্রসঙ্গে নিজের ফেসবুক ভেরিফায়েড পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান।

সেখানে বলা হয়েছে, “বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন”।

বিএনপির বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কিছু মন্তব্য করা হয়েছে।

এতে বলা হয়েছে, ” মমতাময়ী জন্মদাত্রীর শয্যাপাশে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও জনাব তারেক রহমানের মন সার্বক্ষণিক ভাবে রয়েছে মায়ের পাশে। উদ্বিগ্ন মনে মায়ের অবস্থার উন্নতি অবনতির প্রতিটি মুহূর্তের সাথে রয়েছে তাঁর নিবিড় সংশ্লিষ্টতা। মেডিক্যাল বোর্ডের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাঁর রয়েছে প্রত্যক্ষ অংশগ্রহণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *