নিকােলাস মাদুরােকে বহনকারী হেলিকপ্টার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নিকােলাস মাদুরােকে বহনকারী হেলিকপ্টারটি কারাকাস থেকে নিউইয়র্কে উড়ে যায়

মাসের পর মাস ধরে মার্কিন গুপ্তচরেরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রেখেছে।

শীর্ষ সামরিক কর্মকর্তারা বলছেন, এ কাজে যুক্ত ছিল ছোট্ট একটা দল, যার মধ্যে ভেনেজুয়েলার সরকারে থাকা একটি সূত্রও সক্রিয়ভাবে জড়িত ছিল – যাদের কাজ ছিল মাদুরো কোথায় ঘুমান, কী খান, কী কাপড় পরেন, রোজ কী কী কাজ করেন – এ সব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা।

এরপর ডিসেম্বরের শুরুতে ‘অপারেশন অ্যাবসোলিউট রিসোলভ’ নামে এক মিশনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

এটি ছিল বহু মাস ধরে করা সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিকল্পনা আর রিহার্সালের ফল, যাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল মার্কিন সেনাবাহিনীর এলিট শাখাকে যারা কারাকাসে মাদুরোর প্রাসাদের সমান আকারের একটি রেপ্লিকা বা নকল বানিয়ে তাতে প্রবেশের রুটগুলো নিয়মিত পরীক্ষা করে দেখেছে।

এই পরিকল্পনা, যাকে বলা হচ্ছে স্নায়ু যুদ্ধের পর লাতিন আমেরিকায় সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান, তা ছিল চূড়ান্ত গোপনীয়তায় মোড়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *