বন্দুক হাতে পুলিশের একজন সদস্য দাঁড়িয়ে আছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গানম্যান হিসেবে প্রত্যেকের সঙ্গে সাধারণত একজন সদস্যই নিযুক্ত থাকবেন, প্রতীকী ছবি

সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর নির্বাচনের আগে রাজনৈতিক নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি নিয়ে নানা আলোচনা সামনে আসছে। একইসঙ্গে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে আছে ‘গানম্যান’ প্রসঙ্গ।

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে সরকার। এছাড়া নিজের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছেন অনেকে।

কেউ চেয়েছেন গানম্যান, আবার কারো চাহিদা ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স। এসব আবেদনের প্রেক্ষিতে এখন পর্যন্ত অন্তত ২০ জনের জন্য গানম্যান নিযুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরো কারা ঝুঁকিতে রয়েছেন সেই বিষয়টি পুলিশের বিশেষ শাখা যাচাইবাছাই করছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাম্প্রতিক নানা ঘটনাক্রমে এমনিতেই নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক নেতা কিংবা বিশেষ ব্যক্তিদের জন্য গানম্যান নিয়োগের আলোচনা, এর প্রক্রিয়া ও যথার্থতা নিয়ে কৌতূহল আরও বাড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *