কেউ কেউ নোভা মিউজিক ফেস্টিভ্যালের স্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, কেউ কেউ নোভা মিউজিক ফেস্টিভ্যালের স্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন

ইসরায়েলিরা দুই বছর আগে সাতই অক্টোবরে হামাসের হামলার হতাহত হওয়ার ঘটনায় দেশজুড়ে দিনটিকে স্মরণ করেছে, যার মাধ্যমে শুরু হয়েছিল গাজা যুদ্ধের। অন্যদিকে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদল মিশরের লোহিত সাগর উপকূলের রিসোর্ট শহর শার্ম আল শেখে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে যুদ্ধ বন্ধে। সেখানে বিভিন্ন শর্ত নিয়েও আলোচনা করছে দুই পক্ষ।

২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার ঘটনাকে কেন্দ্র করেই টানা দুই বছর গাজায় যুদ্ধ চলছে।

হামাসের ওই হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং আরও ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। এটি ছিল হলোকাস্টের পর থেকে ইহুদিদের জন্য এক দিনে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা।

ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *