ওপর থেকে তোলা ছবিতে গাজার ভাঙাচোরা ভবন ও এসব ভবনের মাঝখানে অগণিত তাঁবু এবং একপাশে সাগর দেখা যাচ্ছে

ছবির উৎস, Anadolu via Getty Images

ছবির ক্যাপশান, সংঘাত থেমে গাজা উপত্যকায় শান্তি ফিরবে কি না এ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ হবে কি না এবং সেখানে শান্তি ফিরবে কি না–– এ নিয়ে এখনো রয়ে গেছে অনেক প্রশ্ন।

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস, তবে কিছু বিষয়ে আলোচনা করতে চায় তারা।

ট্রাম্প হামাসের বিবৃতিকে ইতিবাচকভাবে নিলেও তাদের ‘আলোচনার’ দাবি নিয়ে এখনো কিছু বলেননি।

এদিকে, ট্রাম্পের পরিকল্পনার ‘প্রথম ধাপ’ অনুযায়ী গাজায় সামরিক অভিযান সীমিত করা হবে হবে বলে যদিও জানিয়েছে ইসরায়েল, তবে হামলা পুরোপুরি বন্ধ হবে কি না এরকম কিছু বলেনি তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *