লস অ্যাঞ্জেলেসে ইসরায়েলের কনস্যুলেট জেনারেলের অফিসের বাইরে ফিলিস্তিনের পকাতা হাতে নিয়ে বিক্ষোভ, একটি ব্যানারে লেখা- প্রতিরোধ গড়ে তুলবে গাজা

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, সুমুদ ফ্লোটিলায় বাধা দেওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইসরায়েলের কনস্যুলেট জেনারেলের অফিসের বাইরে বিক্ষোভ

গাজায় ত্রাণ বহনকারী নৌবহর আটকের পর সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গসহ শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। সে বহরে প্রায় ৪০টি জাহাজ ছিল যার প্রায় সবকটিকে আটকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় (জিএসএফ) যারা ছিলেন তাদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে তাদের নিজ দেশে ফেরানো হবে।

প্রথম নৌকাটিকে গাজার উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় থামানো হয়, অন্যগুলোকে আরও কাছাকাছি জায়গায় আটকানো হয়।

ইসরায়েল সে এলাকায় নজরদারি চালাচ্ছে, যদিও সেখানে তাদের এখতিয়ার নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *