প্রতীকী ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

সংবিধান সংস্কার, জুলাই সনদ এসব প্রসঙ্গে গণভোট কীভাবে হবে তা নিয়ে অবশেষে একটা ধারণা পাওয়া গেছে ১৩ই নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে। ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তরে গণভোট নেওয়া হবে একটি প্রশ্নেই। তবে সেটি চারটি বিষয় ঘিরে হবে।

কিন্তু বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষ এখনো সেভাবে ওয়াকিবহাল না। তাছাড়া বুঝলেও এর মধ্যে কোনো বিষয়ে যদি ক্ষেত্রবিশেষে দ্বিমত থাকে, তার সমাধান কীভাবে হবে সেটাও সেভাবে পরিষ্কার না।

রাজনৈতিক দলগুলোর মতো সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

যেমন মমতা চৌধুরী, যিনি একজন গৃহিণী, তিনি গণভোটের বিষয়ে শুনলেও বিষয়গুলো সম্পর্কে সেভাবে এখনো অবগত নন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন।

বিষয়গুলো পড়ে শোনানোর পর ‘সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি’ এই বিষয়টির ব্যাপারে তিনি আগ্রহী বলে জানান। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তিনি বিবিসিকে বলছেন, “উনারা যেভাবে বলতেসেন এগুলা কিছু তো বুঝি না। উনারা যে এত প্যাচায়-গুচায় কথা বলেন এগুলা বুঝি না”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *