ভোট শেষে ফলাফল টানিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের সামনে স্থাপিত নোটিশ বোর্ডে
ছবির ক্যাপশান, ভোট শেষে ফলাফল টানিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের সামনে স্থাপিত নোটিশ বোর্ডে

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে গণভোটে ভোট দিয়েছেন সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার, যা মোট ভোটের ৬০ দশমিক ২৬ শতাংশ।

নির্বাচনের পর শুক্রবার রাতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

একজন প্রার্থীর মৃত্যুতে ১২ই ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়।

আর আদালতের নিষেধাজ্ঞার কারণে দুইজন প্রার্থীর ফলাফল স্থগিত থাকায় ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল ও গেজেট প্রকাশ করেছে ইসি।

শুক্রবার ইসি যে ফল ঘোষণা করেছে, এতে দেখা গেছে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছে সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *