কিছু ফিলিং স্টেশনকে এভাবে মেশিন বন্ধ কিংবা অকটেন নেই- প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখতে দেখা যাচ্ছে গত কিছুদিন ধরেই

ছবির উৎস, Bloomberg via Getty Images

ছবির ক্যাপশান, কিছু ফিলিং স্টেশনকে এভাবে ‘মেশিন বন্ধ’ কিংবা ‘অকটেন নেই’- প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখতে দেখা যাচ্ছে গত কিছুদিন ধরেই

পড়ার সময়: ৫ মিনিট

ইরান যুদ্ধের জের ধরে জ্বালানি তেল, বিশেষ করে অকটেন ও পেট্রোলের জন্য এখনো দীর্ঘ লাইন দেখা যাচ্ছে বাংলাদেশের ফিলিং স্টেশনগুলোতে এবং এই সংকটকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনার খবর আসছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

ফিলিং স্টেশনে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় খুনের অভিযোগ উঠেছে, আবার সাইকেলে করে মোটরসাইলের ট্যাংকি নিয়ে এসে তেল সংগ্রহের ঘটনাও আলোচনায় এসেছে।

জোর করে পাম্প থেকে তেল নেওয়ার অভিযোগ যেমন প্রতিনিয়তই আসছে, পাশাপাশি দেশের বেশ কয়েকটি জায়গায় বসতবাড়ি, গোয়ালঘর কিংবা বাঁশঝাড়ের নিচে তেল মজুতের ঘটনাও উদঘাটন করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে সরকারের পক্ষ থেকে নিয়মিতই ‘তেলের কোনো সংকট নেই’ দাবি করা হলেও ঢাকাসহ সারাদেশে ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য প্রতিদিনই দীর্ঘ লম্বা লাইন দেখা যাচ্ছে গাড়ি ও মোটরসাইকেলের।

যদিও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জাতীয় সংসদে দেওয়া বিবৃতিতে বলেছেন, “ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন প্রকৃত পরিস্থিতির প্রতিফলন নয়। বরং অতিরিক্ত ক্রয় ও মজুতের প্রবণতায় ‘কৃত্রিম সংকট’ তৈরি হয়েছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *