খালেদা জিয়া

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, উনিশশো একানব্বই সালে নির্বাচনী প্রচারের সময় খালেদা জিয়া।

উনিশশো একাশি সালের ৩০মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ।

দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া ।

রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা।

জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে।

বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *