ভারতে রাষ্ট্রীয় সফরে আসা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জ্ঞাপন, ২০০৬-র মার্চ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ভারতে রাষ্ট্রীয় সফরে আসা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জ্ঞাপন, ২০০৬-র মার্চ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সদ্যপ্রয়াত খালেদা জিয়ার জন্ম ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে, যা তখন বৃহত্তর দিনাজপুরের অংশ ছিল এবং ভারতবর্ষ ভাগের পর ভারতের অংশে পড়েছিল।

তবে বাংলাদেশে যিনি দশ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই বিএনপি নেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনে ভারতের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি সহজ বা স্বাভাবিক ছিল – এটা কখনোই বলা যাবে না।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী (ফার্স্ট লেডি), প্রধানমন্ত্রী বা এমন কী বিরোধী নেত্রী হিসেবেও তিনি গত আটচল্লিশ বছরে অজস্রবার ভারত সফরে এসেছেন, ভারতের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে অসংখ্য বৈঠক করেছেন।

কিন্তু যে কোনো কারণেই হোক, দুপক্ষের সম্পর্কের মধ্যে একটা অস্বস্তিকর বিষয় বরাবরই থেকে গেছে – সেটা অস্বীকার করার কোনো উপায় নেই।

বলা যেতে পারে, ভারতের কংগ্রেসি বা অ-কংগ্রেসি সরকারগুলো এবং খালেদা জিয়া-র নেতৃত্বাধীন বিএনপি-র মধ্যে একটা পারস্পরিক সন্দেহ বা অবিশ্বাস প্রায় চিরকালই রয়ে গিয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *