ছবিটি রোববার হাসপাতালে নেয়ার সময় তোলা ছবি

ছবির উৎস, BNP MEDIA CELL

ছবির ক্যাপশান, ছবিটি রোববার হাসপাতালে নেয়ার সময় তোলা ছবি

গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।

বিএনপি চেয়ারপার্সনের পরিবার ও একাধিক দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে লন্ডনের যে হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল সেখানেই আবারও নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানা গেছে। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মি. আমিন জানিয়েছেন, “লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাঁদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *