বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে

‘গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায়’ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, তবে এখনই ‘বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থায় তিনি নেই’।

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ার পরই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও জানান, আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন।

তার শারীরিক অবস্থা এবং চিকিৎসায় করণীয় নানা বিষয় নিয়ে গত রাতে প্রায় দুই ঘণ্টা মেডিকেল বোর্ড বৈঠক করেছে বলেও জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *