খাগড়াছড়ির আজকের ছবি

ছবির উৎস, Md. Yunus Shariar

ছবির ক্যাপশান, খাগড়াছড়িতে ‘জুম্ম ছাত্র জনতা’র ডাকা অবরোধ গতকাল বুধবার প্রত্যাহার করার পর যান চলাচল শুরু হয়েছে

“কালকে ওসি সাব আইসা বলছে, তোমাদের রিপোর্টটা তো নেগেটিভ। তখন ওসি সাব বললো কোর্টে আপিল করে উন্নত চিকিৎসা নিতে পারো। কিন্তু আমরাতো বিচার চাইতেছি,” বিবিসি বাংলাকে বলছিলেন খাগড়াছড়ির গুঁইমারায় ধর্ষণের অভিযোগ তোলা স্কুল শিক্ষার্থীর বাবা।

ওই স্কুল শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার প্রতিবেদন জেলা সিভিল সার্জন কার্যালয়ে জমা দিয়েছে মেডিকেল বোর্ড। ওই শিক্ষার্থীর বাবা বিবিসি বাংলাকে জানিয়েছেন, পুলিশের কাছ থেকে এই প্রতিবেদনের খবর পান তারা।

ধর্ষণের ‘আলামত না পাওয়ার’ বিষয়টি পুলিশই তাদের জানিয়েছে বলে তিনি দাবি করেন।

এখন আইন- আদালত করেও সঠিক প্রতিবেদন পাবেন না মনে করেন ওই শিক্ষার্থীর বাবা। তিনি বলেন, “এখন আমি যদি কোর্টে আপিল করি, ওখানে গেলেও রিপোর্টটা পাবো না তো।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *