চশমা চোখে কালো শার্ট পরা জেফ্রি এপস্টিন

ছবির উৎস, US Department of Justice

ছবির ক্যাপশান, জেফরি এপস্টিনের বিরুদ্ধে যৌনতার জন্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একটি “বিশাল নেটওয়ার্ক” চালানোর অভিযোগ আনা হয়েছিল

“আমি যৌন শিকারী নই, আমি একজন ‘যৌন অপরাধী’,” ২০১১ সালে নিউ ইয়র্ক পোস্টকে বলেছিলেন জেফরি এপস্টিন। “এটি একজন খুনি আর একজন বেগেল (এক ধরনের বেকারি পণ্য) চোরের মধ্যে পার্থক্য।”

জামিনের সুযোগ ছাড়াই যৌন অপরাধের অভিযোগে বিচারের জন্য অপেক্ষারত অবস্থায়, ২০১৯ সালের ১০ই অগাস্ট নিউ ইয়র্কের একটি কারাগারে মারা যান এপস্টিন।

একজন অপ্রাপ্তবয়স্ককে যৌনকর্মে বাধ্য করা সংক্রান্ত ঘটনায় যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল জেফরি এপস্টিনকে।

তার বিরুদ্ধে যৌনতার জন্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একটি “বিশাল নেটওয়ার্ক” চালানোর অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

গত বছরের নভেম্বরে, মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টকে অনুমোদন করে। এরপর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিল স্বাক্ষর করেন যাতে বিচার বিভাগকে ১৯শে ডিসেম্বরের মধ্যে এপস্টিনের বিরুদ্ধে সংঘটিত ফৌজদারি তদন্তের সমস্ত নথি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *