ক্রিস ব্রড

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ক্রিস ব্রড

‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওপর ভারতের প্রভাব’ – এই কথাটা হরহামেশাই শোনা যায় কখনো বিশ্লেষকদের মুখে, কখনো দর্শকদের, কখনো বা ক্রিকেটাররা নিজেদের গণ্ডির ভেতরেই বলে থাকেন। এবারে মুখ খুললেন সাবেক ম্যাচ রেফারি, যিনি ক্রিকেটার ও ম্যাচ রেফারি হিসেবে বর্ণাঢ্য এক ক্যারিয়ার কাটিয়েছেন।

সাবেক আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়েছেন, একসময় তাকে ভারতের দলকে ‘বিশেষ সুবিধা’ দিতে বাধ্য করা হয়েছিল, এমনকি নিয়ম ভেঙে সিদ্ধান্ত বদলাতে হয়েছিল কেবল ভারতের জন্যই।

দ্য টেলিগ্রাফ-এ দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস ব্রড বলেন, এক ম্যাচে ভারতীয় দল ধীর গতিতে ওভার সম্পন্ন করায় চার ওভার পিছিয়ে পড়ে। নিয়ম অনুযায়ী এতে অধিনায়ক ও দলের ওপর আর্থিক জরিমানা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই আইসিসি সদর দপ্তর থেকে তার কাছে ফোন আসে।

ফোনে বলা হয়, “এটা ভারত, একটু নমনীয় হন, কিছু সময় খুঁজে বের করুন যেন জরিমানার প্রয়োজন না পড়ে।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *