খবর অনলাইন ডেস্ক: শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামে আয়োজিত ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ীর শিরোপা অর্জন করল। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-১ গোলে এগিয়ে থাকে। শেষে দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।

দুই পক্ষের সমর্থকদের উল্লাস ছিল আজ চোখে পড়ার মতো। মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা গুরুবক্স সিং, হিডকো-র চেয়ারম্যান-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খেলার শেষে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি দেবাশীষ দত্ত দলের খেলোয়াড়দের প্রশংসা করে জানান, মোহনবাগান ক্লাব আগামী দিনে একটি হকি অ্যাকাডেমি গড়ে তোলার পরিকল্পনা করছে।

ছবি: সঞ্জয় হাজরা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *