আইভিএফ চিকিৎসার অংশ হিসেবে মানুষের শুক্রাণুকে একটি মানব ডিম্বাণু কোষে (মাঝখানে) প্রবেশ করানো হচ্ছে, প্রতীকী ছবি

ছবির উৎস, Shutterstock

ছবির ক্যাপশান, এই দাতার শুক্রাণু ইউরোপের বিভিন্ন ক্লিনিকে ব্যবহার করা হয়েছিল (প্রতীকী ছবি)

একজন শুক্রাণু দাতা নিজেও জানতেন না যে তার দেহে এমন একটি জিনগত পরিবর্তন (মিউটেশন) আছে যা ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়— তার শুক্রাণু ব্যবহার করে ইউরোপজুড়ে অন্তত ১৯৭টি সন্তানের জন্ম হয়েছে। বড় ধরনের এক অনুসন্ধানে এই তথ্য জানা গেছে।

কিছু শিশু ইতোমধ্যেই মারা গেছে এবং যারা এই জিনগত পরিবর্তন (মিউটেশন) উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তাদের মধ্যে খুব কম সংখ্যকই ক্যান্সার এড়াতে পারবে।

এই শুক্রাণু যুক্তরাজ্যের কোনো ক্লিনিকে বিক্রি করা হয়নি। তবে বিবিসি নিশ্চিত হয়েছে যে খুব অল্পসংখ্যক ব্রিটিশ পরিবার (যাদের ইতোমধ্যেই জানানো হয়েছে) ডেনমার্কে বন্ধ্যাত্ব চিকিৎসার সময় ওই দাতার শুক্রাণু ব্যবহার করেছিলেন।

শুক্রাণুটি বিক্রি করেছিল ডেনমার্কের যেই ইউরোপিয়ান স্পার্ম ব্যাংক, সেটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি তাদের ‘গভীর সহানুভূতি’ রয়েছে এবং স্বীকার করেছে যে কিছু দেশে ওই দাতার শুক্রাণু দিয়ে প্রয়োজনের তুলনায় অনেক বেশি শিশুর জন্ম হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *